দৌলতপুরে কৃষকের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সংসদ সদস্য আলহাজ্ব রেজ আহমেদ মোল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ বাস্তবায়ন অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০টাই উপজেলার ১৪ ইউনিয়নের প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
সোমবার সকাল ১০ টাই বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গৃহ, সহকারি কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন, অধ্যক্ষ ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,সাবেক চেয়ারম্যান জহুরুল করিম, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন। উপজেলার ১৪ ইউনিয়নের ৮৫৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রনোদনা দেওয়া হয়।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































